পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রূপগঞ্জে দোকানে চুরি ব্যবসায়ীদের বিক্ষোভ

ঢাকা ঃ রূপগঞ্জে একটি মার্কেটে সাত দোকানে গণচুরির ঘটনা ঘটেছে। এ সময় টাকাসহ কাপড় লুটে নিয়েছে চোরের দল। এ ঘটনায় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

এ ছাড়া চুরির ঘটনা উদঘাটন না হওয়া পর্যন্ত দোকানপাট বন্ধ রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার ভুলতা এলাকার গাউছিয়া মার্কেট-২ এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাতের যেকোনো সময় গাউছিয়া মার্কেট-২ এর শরিফ পাঞ্জাবি হাউস, মা ফ্যাশন, এ আর রহমান ফ্যাশন, মোহাম্মদ বস্ত্রালয়, অসিম ফ্যাশন, সামিয়া ফ্যাশন, ইমন অ্যান্ড ইফাত ফ্যাশনসহ সাত দোকানের সাটার ভেঙে প্রায় দুই লাখ টাকা ও কাপড় চুরি হয়। সকালে মার্কেটে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। চুরির ঘটনার সঙ্গে মার্কেটের সিকিউরিটি সদস্যরা জড়িত বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

এদিকে, এ ধরনের চুরির ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে মার্কেট সিকিউরিটি ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ব্যবসায়ীরা সকালে চুরির বিষয়টি আমাকে জানিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রূপগঞ্জে দোকানে চুরি ব্যবসায়ীদের বিক্ষোভ

আপডেট টাইম : ০৩:২৫:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫