পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘অচিরেই ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হবে’

ময়মনসিংহ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী অচিরেই ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

তিনি বলেছেন, ময়মনসিংহ বিভাগের কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী অচিরেই ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হবে।

তবে কয়টা জেলা নিয়ে, কবে নাগাদ এ বিভাগ হবে এ বিষয়গুলো স্পষ্ট করে কিছু বলেননি তিনি।

শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাবার পথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বলেন, সরকার চায় সারাদেশে সমভাবে উন্নয়ন কর্মকা- হোক। নানাবিধ কারণে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা উন্নয়ন কর্মকা- থেকে অনেক পিছিয়ে রয়েছে। এ ব্যাপারে ৬ জেলার উন্নয়ন কর্মকা- পর্যালোচনা এবং মতবিনিময় দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকা-েরই একটি অংশ।

তিনি বলেন, আমরা এইভাবে বিভিন্ন বিভাগীয় এলাকায় যাব। স্থানীয় সমস্যাগুলো অনেক সময় যথাযথভাবে নজরে আসে না। মতবিনিময় হলে সমস্যাগুলো জানা যাবে। পিছিয়ে পড়া জেলাগুলোতে সমভাবে উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।

এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় জেলার সদর উপজেলার গাড়াতি ডিজিটাল সাব সেন্টারের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

এ সময় জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন জাহান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম ফয়জুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘অচিরেই ময়মনসিংহ বিভাগ ঘোষণা করা হবে’

আপডেট টাইম : ০৪:১৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫