পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আবারো শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগ

সিলেট : সিলেট সদর উপজেলার ঘোপালে আকমল হোসেন (১১) নামে এক শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা করেছেন তার বাবা।

শুক্রবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পূর্ব রাজনপুর গ্রামের মো. এখলাছ মিয়া এ মামলা করেন। শিশু আকমল ঘোপালে ফুড মার্ক ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক।

মামলার বিবরণে জানা গেছে, শিশু আকমল গত দুই বছর ধরে ফুড মার্ক ফ্যাক্টরিতে ১৩০০ টাকা বেতনে চাকরি করছিল। কয়েক দিন আগে আকমলের বাবা এখলাছ মিয়া ছেলের বকেয়া বেতন চাইতে গেলে ফ্যাক্টরির মালিক সদর উপজেলার টুকেরবাজার ঘোপাল এলাকার লন্ডনী বাড়ির মো. ওহাব আলী (৫৫) ও মিস্ত্রী গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের মৃত হাসিবের ছেলে আবদুর রহমানের (৪০) সঙ্গে কথা কাটাকাটি হয়।এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে পিটিয়ে আকমলকে আহত করে তারা। আশঙ্কাজনক অবস্থায় আকমলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শুক্রবার এখলাছ মিয়া বাদী হয়ে ফ্যাক্টরির মালিক ও মিস্ত্রীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুলিশ ময়নাতদন্ত শেষে শিশু আকমল হোসেনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে। নিহত আকমল ৪ ভাই ও ২ বোনের মধ্যে তৃতীয়।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আবারো শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ০৪:১৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫