পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

৫৭ ধারার অপব্যবহারের নিন্দা সম্পাদক পরিষদের

ঢাকা : সাংবাদিক প্রবীর শিকদারকে গ্রেফতার ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ।

একইসঙ্গে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ধারার অপব্যবহারেরও নিন্দা জানানো হয়েছে। পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ ধরণের আইনের প্রয়োগ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।

রোববার পরিষদের সভা শেষে সাধারণ সম্পাদক মাহফুজ আনাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য প্রযুক্তি আইনের ধারা ৫৭ (১) ও (২) বাতিলের জোর দাবি জানানো হয়।

সভায় ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫’ এবং গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি ও আদালত অবমাননা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

ডেইলী স্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন, সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সম্পাদক পরিষদের কোষাধ্যক্ষ ও মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কন্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইত্তেফাক সম্পাদক (ভারপ্রাপ্ত) তাসমিমা হোসেন, ইন্ডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

৫৭ ধারার অপব্যবহারের নিন্দা সম্পাদক পরিষদের

আপডেট টাইম : ০৪:১৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫