পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজন হত্যার প্রধান আসামিকে চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব

সিলেট: বাংলাদেশের সিলেটে কিশোর সামিউল আলম রাজন হত্যা মামলার অন্যতম অভিযুক্ত কামরুল ইসলামকে আগামী চার সপ্তাহের মধ্যে সৌদি আরব থেকে দেশে ফেরত আনা সম্ভব হতে পারে।

সৌদি আরবে আটক থাকা কামরুল ইসলামের ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রদূত একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে রাজন হত্যা মামলায় সিলেটের একটি আদালত অভিযোগপত্র গ্রহণ করে কামরুল ইসলামসহ পলাতক তিনজন অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মামলাটির বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও সরকারী আইনজীবীরা। অন্যতম অভিযুক্ত সৌদি আরব প্রবাসী কামরুল ইসলাম ঘটনার পরদিনই দেশ থেকে পালিয়ে যান।

তবে কয়েকদির পর তিনি সৌদি আরবেই ধরা পড়েন।

রাজন হত্যায় অভিযুক্ত একজন আসামী মুহিত আলম এখন জেল হেফাজতে রয়েছে।

শিশু রাজন হত্যা মামলাটিতে বিচারের মুখোমুখি করার জন্য দেড় মাসের বেশি সময় ধরে দেশে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে বলে বাংলাদেশে সরকার বলছে।

সৌদি আরব থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কামরুল ইসলামকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের আবেদন এখন সৌদী কর্তৃপক্ষ অনুমোদন করেছে। তবে ফেরত পাঠানোর ব্যাপারে সৌদী আরবের আইনগত অনেক প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া এখন চলছে।

গোলাম মসিহ উল্লেখ করেছেন, প্রক্রিয়াগুলো শেষ করে কামরুল ইসলামকে চার সপ্তাহের মধ্যে ফেরত আনা সম্ভব হতে পারে।

উল্লেখ্য, কিশোর রাজন হত্যা মামলাটিতে সৌদি কর্তৃপক্ষের কাছে আটক থাকা কামরুল ইসলাম এবং আরও দু’জনকে পলাতক দেখিয়ে তাদেরসহ ১৩জনকে অভিযুক্ত করে রোববার যে চার্জশিট বা অভিযোপত্র দেয়া হয়। সিলেটের হাকিম আদালত সেই অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক তিনজনের বিরুদ্ধের গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। আগামি ৩১ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজন হত্যার প্রধান আসামিকে চার সপ্তাহের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব

আপডেট টাইম : ০২:২০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫