পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সিলেটে বাসে দুর্ধর্ষ ডাকাতি: ৩০ যাত্রী গুলিবিদ্ধ

সিলেট : সিলেটের কোম্পানীগঞ্জের বুরনী এলাকায় এমআর পরিবহন নামের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ছুড়া গুলিতে ৩০ যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার থেকে এমআর পরিবহন নামের একটি যাত্রীবাহি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি বুরনী এলাকাস্থ কাটাখাল ব্রীজের কাছে আসামাত্র ডাকাতরা আক্রমণ করে।

এ সময় বাসটি থামানোর জন্য ডাকাতরা এলোপাথাড়ি গুলি ছুড়া শুরু করলে বাসে থাকা ৩০ যাত্রী গুলিবিদ্ধ হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ডাকাতরা যাত্রীদের মালামাল লুট করে পালিয়ে গেছে বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলওয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতরা নৌকায় এসে বুরনী নামক স্থানে এমআর পরিবহন নামের একটি বাসে ডাকাতি করেছে। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এছাড়াও ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সিলেটে বাসে দুর্ধর্ষ ডাকাতি: ৩০ যাত্রী গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০২:৪৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫