পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু

বাংলার খবর২৪.কম:500x350_680bd65cb746f1ca3dacabb730f7177f_1397218985 আগামী দুই মাসের মধ্যে মিয়ানমার বাংলাদেশ থেকে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে। প্রথম পর্যায়ে ২৪১৫জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়া হবে।
সোমবার ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে সচিব মর্যাদার উপ পররাষ্ট্রমন্ত্রী ইউ থান্ট কিয়াওর অংশ নেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে দুটি ক্যাম্পে ৩২ হাজার রোহিঙ্গা রয়েছে। তাদের থেকে ২৪১৫জনকে ফিরিয়ে নেয়ার মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে।
তিনি জানান, ২০০৫ সালে সর্বশেষ রোহিঙ্গাদের ফেরত নেয়া হয়েছিল। এরপর থেকে এ প্রক্রিয়া বন্ধ রয়েছে। তিনি জানান, দুই দেশের কারাগারে থাকা বন্দিদের বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে ১১০জন মিয়ানমারের নাগরিক এবং মিয়ানমারে বাংলাদেশের ১৯০জন নাগরিক বিভিন্ন অপরাধে বন্দি আছে। তাদের উভয় দেশ ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের রাষ্ট্রদূতকে এ প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি জানান, সীমান্ত সমস্যা নিয়ে দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে। এরপর যৌথ কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে আগামি বছরের প্রথম দিকে। সচিব জানান, বৈঠকে মাদক নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া মিয়ানমার থেকে গ্যাস আমদানি ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু

আপডেট টাইম : ১২:০০:১৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০১৪