অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমেছে

চট্টগ্রাম : কয়েক সপ্তাহ ধরে সংকটের পর পেঁয়াজের সরবরাহ বেড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জে।

গেল দুদিনে চারশ টনেরও বেশি পেঁয়াজ এসেছে মিয়ানমার থেকে। আসছে আরও কয়েকশ টন। যার প্রভাব পড়েছে দামেও। গেল দুদিনে কেজি প্রতি ১৫ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের মূল্য। তবে অস্থির আদা ও রসুনের বাজার। এখানেও অজুহাত, সরবরাহ কম।

সামনে কোরবানির ঈদ। তার আগেই হঠাৎ সরবরাহ কম থাকার অজুহাতে চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের বাজার ছিল উর্ধ্বমুখী।

তবে গেল দুদিনে পরিস্থিতি পাল্টে গেছে। বাজারে আবার বেড়েছে পেঁয়াজের সরবরাহ। বিশেষ করে, পাকিস্তান ও মিয়ানমারের থেকে পেঁয়াজ আমদানি বাড়ায় বাজারে কমছে সংকট।

টেকনাফ স্থল বন্দর ও চট্টগ্রাম দিয়ে খাতুনগঞ্জে প্রায় চারশ মেট্রিক টন পেঁয়াজ এসেছে মিয়ানমার থেকে। ফলে কেজিতে ৫ থেকে ১৫ টাকা পযন্ত কমেছে দাম। এখনো বন্দরে পৌঁছার অপেক্ষায় আছে আরো কয়েকশ টন পেঁয়াজ।

তবে পেঁয়াজের ঝাঁজ কমলেও অস্থিরতা বেড়েছে আদা ও রসুনের বাজারে। গেলো কয়েকদিনে ২০ থেকে ৩০ টাকা বেড়ে প্রতি কেজি চায়না রসুন ও আদা বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৫ টাকায়। বেড়েছে দেশি রসুন ও আদার দাম।

তবে কোরবানির ঈদ সামনে রেখে কেউ যাতে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি চেয়েছেন, সংশ্লিষ্টরা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কমেছে

আপডেট টাইম : ০২:১৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫