অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ফেইসবুকে বঙ্গবন্ধুকে কটূক্তি: সাবেক পৌর মেয়র আটক

বান্দরবান: বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- বান্দরবান পৌরসভার সাবেক মেয়র ও সাবেক ছাত্র লীগের জেলা সভাপতি এ্যাড. মিজানুর রহমান বিপ্লব (৪৫) এবং বর্তমান পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খোকন (৪০)।

মঙ্গলবার রাত ৩টার দিকে পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করে। এসময় পুলিশ শহরের খানকাহ মার্কেটস্থ একতা প্রিন্টার্স থেকে তাদের ব্যবহৃত একটি কম্পিউটার জব্দ করে।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে ফেইসবুকে মিজানুর রহমান বিপ্লব তাহার আইডি থেকে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন বিকৃত তথ্য দেয় ও অশ্লীল ভাষা ব্যবহার করে মন্তব্য করে। এঘটনায় তাকে সহযোগীতা করে বর্তমান পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খোকন। এঘটনায় বান্দরবান জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তথ্য মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়। উক্ত অভিযোগের ভিত্তিতে তথ্য মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবির হাসান রাতে বান্দরবানে এসে পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমির হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আটককৃতরা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে ও বিকৃত তথ্য দিয়ে মন্তব্য করেছে। এঘটনায় তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, আটক পৌরসভার সাবেক মেয়র এড. মিজানুর রহমান বিপ্লব বান্দরবানে মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক মৃত মোখলেছুর রহমানের বড় ছেলে। তিনি ১৯৯৫ সাল থেকে দীর্ঘ দিন বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত আওয়ামী লীগ দলীয় মেয়র হিসাবে বান্দরবান পৌর সভার দায়িত্ব পালন করেন। পৌরসভার মেয়রের দায়িত্ব পালন কালে বিভিন্ন কারনে দলের সাথে তার দূরত্ব সৃষ্টি হয়। পরে এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এছাড়াও অপর আটক হাবিবুর রহমান খোকন বান্দরবান পৌর সভার ৮নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর। বর্তমানে তিনি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি শুরু থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

ফেইসবুকে বঙ্গবন্ধুকে কটূক্তি: সাবেক পৌর মেয়র আটক

আপডেট টাইম : ০৬:১৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫