পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আমিরাতে সড়ক দুর্ঘটনা: বাংলাদেশি ৩ জন নিহত

ঢাকা : সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আরো দু’জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদ হোসেন এবং রাউজানের আক্তার ও ইলিয়াস। আহতরা হলেন- বেলাল ও সাইফুল।

বুধবার সকালে একটি প্রাইভেটকারে করে যাওয়ার সময় আল আইনের আল খাজানা এলাকায় তারা দুর্ঘটনায় পড়েন বলে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, “প্রাইভেটকারটি উল্টে ঘটনাস্থলেই মারা যান দু’জন। আহত বাকি তিনজনকে হাসপাতালে নেয়ার পর মারা যান আরো একজন।”

আহতরা স্থানীয় আল আইন হাসপাতালে আছে জানিয়ে আরমান বলেন, তারা এখন শঙ্কামুক্ত।

নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে দূতাবাস। আরমান বলেন, প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো হবে।

হতাহতরা সবাই আমিরাতে কাজ করতেন। তবে তাদের কর্মস্থল ও পেশার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি দূতাবাস কর্মকর্তা।

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে সাত লাখ বাংলাদেশি রয়েছেন। দেশটিতে তৃতীয় সর্বাধিক প্রবাসী শ্রমিকও তারাই।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

আমিরাতে সড়ক দুর্ঘটনা: বাংলাদেশি ৩ জন নিহত

আপডেট টাইম : ০২:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫