অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

খালেদা জিয়ার সঙ্গে আইডিবির চেয়ারম্যানের সৌজন্য বৈঠক

image_91945_0ডেস্ক,মক্কা: সৌদি আরব সফররত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) চেয়ারম্যান আহমেদ মোহাম্মদ আলী।

স্থানীয় সময় বুধবার বিকালে বৈঠকটি অনুষ্ঠিত হয় মক্কার রয়েল প্যালেসে বেগম খালেদা জিয়ার স্যুটে। এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল মক্কা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও পরিবেশের সুরক্ষায় আইডিবির সহায়তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহায়তা আরো বাড়ানোর আহ্বান জানান।

ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আইডিবির ভূমিকা গুরুত্ব সহকারে উঠে আসে।

ইসলামি উম্মার কল্যাণ ও আইডিবি প্রতিষ্ঠায় প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা আহমেদ মোহাম্মদ আলী স্মরণ করেন বলে বার্তায় বলা হয়।

বৈঠকে বেগম খালেদা জিয়াকে সহায়তা করেন সৌদি আরবে নিযুক্ত তার বিশেষ দূত এনামুল হক চৌধুরী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

খালেদা জিয়ার সঙ্গে আইডিবির চেয়ারম্যানের সৌজন্য বৈঠক

আপডেট টাইম : ০১:২০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪