অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

দুর্নীতি নিয়ে উদ্বেগ বাংলাদেশীরা: দ্রুত নির্বাচনের পক্ষে তারা

ডেস্ক: বাংলাদেশীদের উদ্বেগ দুর্নীতি নিয়ে। এই সমস্য সমাধানে সরকারের গৃহীত উদ্যোগ কম বলে মনে করে দেশবাসী। তাই দ্রুত জাতীয় নির্বাচনের পক্ষে বেশির ভাগ মানুষ। এসব কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট নামের একটি সংস্থার মতামত জরিপে।

সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনসমর্থন বেশি।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) নামের একটি সংস্থার এক মতামত জরিপে এসব তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, দেশের ভবিষ্যৎ সম্পর্কে বাংলাদেশিরা আশাবাদী। কিন্তু তাঁদের উদ্বেগের বিষয় দুর্নীতি। এ সমস্যার সমাধানে সরকারের উদ্যোগ কম বলেও মনে করেন তাঁরা।

গতকাল বুধবার এই জরিপের ফল প্রকাশ করা হয়। আইআরআই এ বছরের মে ও জুন মাসে ২ হাজার ৫২৫ জনের ওপর এ জরিপ চালায়।

জরিপের ফলাফলে বলা হয়, পরবর্তী নির্বাচন নিয়ে জরিপে অংশগ্রহণকারী উত্তরদাতাদের মধ্যে বিভক্তি আছে। তবে তা সত্ত্বেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি সংখ্যাগরিষ্ঠ উত্তরদাতাদের বেশ ভালো সমর্থন আছে।

জরিপে মতামত প্রদানকারী ৬২ শতাংশ মানুষ বিশ্বাস করেন দেশ সঠিক নেতৃত্বেই চলছে। এর আগের জরিপে এ ব্যাপারে মতো ছিল ৫৬ শতাংশের। এবারের জরিপে তা ৬ শতাংশ বেড়েছে। আর ৭২ শতাংশ মানুষ মনে করেন দেশের অর্থনৈতিক অবস্থা ইতিবাচক। জরিপে অংশগ্রহণকারী ৬৮ শতাংশ মানুষ মনে করেন দেশের সার্বিক নিরাপত্তা-ব্যবস্থাও ভালো। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ইতিবাচক বলে মনে করেন জরিপে অংশ নেওয়া ৬৪ শতাংশ মানুষ।

দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশীরা

নির্বাচনী সহিংসতা ও হরতাল কমে আসার ব্যাপারটিও জরিপে উঠে এসেছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি ও নিরাপত্তা ক্ষেত্রে জরিপের অংশগ্রহণকারী ব্যক্তিরা মনে করেন বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি। জরিপে ২৪ শতাংশ মানুষ মনে করেন বাংলাদেশে অন্যতম প্রধান সমস্যা দুর্নীতি, ১৬ শতাংশের মতে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ১৫ শতাংশ নিরাপত্তাকে সমস্যা মনে করেন।

জরিপে দেখা গেছে, দুর্নীতি রোধে সরকার সম্পৃক্ত, তবে দুর্নীতি রোধ সরকার করতে পারবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন ৪৭ শতাংশ উত্তরদাতা। ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের দেড় বছর পার হয়েছে। এরপরে জরিপে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন বেড়েছে। সরকারের প্রতি ৬৬ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন ৬৭ শতাংশে পৌঁছেছে।

আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে উত্তরদাতারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। ৪৩ শতাংশ মনে করেন অতিসত্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার। ৪০ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, এই সরকার মেয়াদ পূর্ণ হওয়ার পরই নতুন সংসদ নির্বাচন দিক।

এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে আইআরআইয়ের জরিপে দেখা গিয়েছিল, ৪০ শতাংশ মানুষ চান অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন হোক। অপরদিকে ৪৫ শতাংশ চান বর্তমান সরকার তার মেয়াদ পূর্ণ করুক।

দুর্নীতির প্রশ্নে জরিপে অংশ নেওয়া লোকজনের ১১ শতাংশ বলেছেন তাঁরা ঘুষ দিয়েছেন। তাঁদের অর্ধেকেরও বেশি বলেছেন তাঁরা অন্তত ৫ হাজার টাকা (প্রায় ৬৫ ডলার) ঘুষ দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

দুর্নীতি নিয়ে উদ্বেগ বাংলাদেশীরা: দ্রুত নির্বাচনের পক্ষে তারা

আপডেট টাইম : ০৪:২০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫