অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘আন্তঃদেশীয় অপরাধ দমনে বাংলাদেশ ও অস্ট্রেলিয় পুলিশ যৌথভাবে কাজ করবে’

ঢাকা: সন্ত্রাস, অবৈধ মাদক, চোরাচালান, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, অবৈধ আগ্নেয়াস্ত্র পাচার, পাইরেসি, মানবপাচার, জল দস্যুতাসহ অন্যান্য আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমনে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ। আজ শুক্রবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দু’দেশের পুলিশের মধ্যে ‘আন্তঃদেশীয় অপরাধ দমন’ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এফেডারেল পুলিশের কমিশনার এন্ড্রু কলভিন নিজ নিজ সংস্থার পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। প্রত্যাশা করা হচ্ছে যে এ স্ম‍ারক স্বাক্ষরের ফলে উভয় দেশের পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং এ অঞ্চলের অপরাধ দমন ও নিরাপত্তার ক্ষেত্র সম্প্রসারিত হবে।

বাংলাদেশের পুলিশ প্রধান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, ‘উভয় দেশের পুলিশের কারিগরি সামর্থ্য বৃদ্ধি, তথ্য বিনিময় এবং সমন্বয় এ অঞ্চলে সন্ত্রাস এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে’।

তিনি বলেন, ‘এ স্মারক স্বাক্ষরের মাধ্যমে সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে সহযোগিতার এক নব দিগন্তের সূচনা হল। আইজিপি আশা প্রকাশ করে বলেন, এর ফলে ভবিষ্যতে উভয় দেশের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ, কারিগরি ও ফরেনসিক সক্ষমতা এবং সহযোগিতা আরো বাড়বে’।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বর্তমানে অস্ট্রেলিয়ায় International Counter-Improvised Explosive Device (IED) Leaders Device (IED) Leaders Forum-এ অংশগ্রহন করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

‘আন্তঃদেশীয় অপরাধ দমনে বাংলাদেশ ও অস্ট্রেলিয় পুলিশ যৌথভাবে কাজ করবে’

আপডেট টাইম : ০৮:৫২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫