অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সমাজকে শান্তিময় করে তুলতে অবদান রাখুন: খালেদা জিয়া

,ঢাকা: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের সমঅধিকারে বিশ্বাসী। হিংসা, বিদ্বেষ, হানাহানি, বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে সবাইকে অবদান রাখতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ আহবান জানান।

জন্মাষ্টমী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি আরো বলেন,‘আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভে”ছা ও অভিনন্দন। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হওয়ায় জন্মাষ্টমী অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে তারা পালন করে থাকেন। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে সকল ধর্মের প্রচারকগণ সত্য ও ন্যায়ের পথ দেখিয়ে গিয়েছেন। শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এমনি এক সময়ে যখন সমাজে অত্যাচারী রাজার নিষ্ঠুর অত্যাচার ও দুঃশাসন বিরাজ করছিল। তিনি সেই অন্যায়কে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন।

যেকোন ধর্মীয় উৎসব সম্প্রদায়ের ভেদরেখা অতিক্রম করে মানুষে মানুষে মিলনের বাণী শোনায়, মানব সমাজের মধ্যে এক অনন্য ভ্রাতৃত্ববোধের জন্ম দেয়। আনন্দরুপ বিনম্রতায় সমাজে সকলকে এক গভীর শুভে”ছাবোধে অনুপ্রাণিত করে।

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষেরা যুগ যুগ ধরে পারস্পারিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে আসছে। জন্মাষ্টমীর এই শুভদিনে আমি সকলের প্রতি এ আহবান জানাই এবং সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।”

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

সমাজকে শান্তিময় করে তুলতে অবদান রাখুন: খালেদা জিয়া

আপডেট টাইম : ০৯:৪৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫