অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘স্যার আমার ভাই শিবির না’

ময়মনসিংহ: “স্যার আমার ভাইরে ছাইড়া দেইন, আমার ভাই শিবির না। আমার ভাই শিবির টিবির করে না সে কোন রাজনীতির মধ্যেই নাই”। কথাগুলো কাঁদতে কাঁদতে বলছিলেন শিবির সন্দেহে পুলিশের হাতে আটক হওয়া ময়মনসিংহ শহরের জিলা স্কুল মোড় এলাকার বাসিন্দা সাব্বিরের সহোদর বড় বোন।

সোমবার দুপুর ২টার দিকে জিলা স্কুল মোড় এলাকায় ছাত্রশিবির মিছিল বের করলে তাৎক্ষণিক পুলিশ হাজির হয়ে জিলা স্কুল মোড় থেকে ৩ জনকে ধরে পুলিশ ভ্যানে তোলে। এসময় আটক হওয়া সাব্বির এলাকার ছেলে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য এলাকার লোকজন পুলিশ ভ্যানের চারদিক ঘিরে বিক্ষোভ শুরু করে।

সাব্বিরের আটকের খবর ছড়িয়ে পড়লে তার বোন বাসা থেকে বের হয়ে এসে কান্না অবস্থায় পুলিশের কাছে তার ভাইকে ছেড়ে দিতে বললেও পুলিশ তার কথা শুনেনি।

এসময় এলাকার লোকজন সাব্বির কে ছেড়ে দিতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বারবার অনুরোধ করলে আনিছ নামের এক পুলিশ অফিসার সাধারণ মানুষকে ধমক দিতে শুরু করেন।

এলাকার লোকজন ওই পুলিশ অফিসারকে বলেন, “আপনি এলাকার সব লোকদের কাছে জানেন সে শিবির করে নাকি। আমরা তাকে কোন রাজনৈতিক কাজে কখনও দেখিনি।

এলাকার সকল মানুষ এসব বলার পরেও আনিছ নামের ওই পুলিশ কর্মকর্তা বলেন, “আমি গাড়িতে যখন একবার তুলেছি সে যাই হোক আমি তারে ছাড়বো না। আপনারা আমাদের যাইতে দেন, শুধু শুধু চিল্লাইয়া লাভ নাই।” এসব বলে পুলিশ ভ্যানে করে ৩ জন কে থানায় নিয়ে যায় পুলিশ।

বিক্ষেভকারীরা বলেন, “ছেলেটা জিলা স্কুল মোড়ের মসজিদ থেকে নামাজ আদায় করে কেবলই বের হয়েছিল।

এ বিষয়ে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার এস আই মনসুর জানান, শিবিরের একটি মিছিল থেকে সাত্তার, সফিউর, সাব্বির নামে ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ২জন শিবিরের সাথী এবং সাব্বির পথচারী কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

‘স্যার আমার ভাই শিবির না’

আপডেট টাইম : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫