অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চসিকের ১৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০১৫-১৬ অর্থবছরের মোট ১ হাজার ৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যা ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটের পাঁচগুণ বেশি। এবারের বাজেটে সবচেয়ে বেশি আয় ধরা হয়েছে উন্নয়ন অনুদান ও বকেয়া কর আদায় থেকে। সব চেয়ে বেশি ব্যয় (৭৮৫ কোটি ১০ লাখ টাকা) ধরা হয়েছে নগর উন্নয়ন খাতে। বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে বেতন, ভাতা ও পারিশ্রমিক খাতে ১৯৭ কোটি ৪৩ লাখ টাকা।

আজ সোমবার দুপুর পৌনে ২টায় সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

প্রস্তাবিত বাজেটে নিজস্ব উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৬২১ কোটি ৬৮ লাখ টাকা। যার বিপরীতে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় ধরা হয়েছে ৪৩৬ কোটি ৩৯ লাখ ৮০ হাজার টাকা। ত্রাণ সাহায্য, উন্নয়ন অনুদান ও অন্যান্য খাত থেকে আয় ধরা হয়েছে ১ হাজার ১১ কোটি ১০ লাখ টাকা। অন্যদিকে ত্রাণ ব্যয়, বকেয়া, স্থায়ী সম্পদ, উন্নয়ন ও অন্যান্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৯৪ কোটি ৩৫ লাখ টাকা।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন চসিকের অর্থ ও সংস্থাপন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি শফিউল আলম, সচিব রশিদ আহমদ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

চসিকের ১৬৩২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট ঘোষণা

আপডেট টাইম : ০৬:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫