পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাবাকে মারধরের মামলায় র‌্যাব সদস্য জেলহাজতে

ঝালকাঠি: ঝালকাঠিতে বাবাকে মারধর ও হত্যার হুমকির মামলায় র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের এক সদস্যকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে মামলার আসামি র‌্যাব ৪-এর নায়েক মো. এচাহাক হাওলাদারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক রুবাইয়া আমেনা।

বাদীপক্ষের আইনজীবী হোসেন আকন খোকন ও আসামিপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মনু জানান, মো. এচাহাক হাওলাদার ঢাকার মিরপুর র‌্যাব-৪ এর নায়েক পদে কর্মরত রয়েছেন। তিনি নলছিটি উপজেলার ভরতকাঠী গ্রামের আবদুল বারেক হাওলাদারের ছেলে। তাঁর বাবার দায়ের করা একটি মামলায় এচাহাক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

আবদুল বারেক হাওলাদার জানান, তাঁর ছেলে এচাহাক চার শতাংশ জমি প্রতারণার মাধ্যমে হেবানামায় ৬৪ শতাংশ লিখিয়ে নেন। এ ব্যাপারে তিনি আদালতে সংশোধনী আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এচাহাক হাওলাদার তাঁকে মারধর করেন এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি মামলা করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাবাকে মারধরের মামলায় র‌্যাব সদস্য জেলহাজতে

আপডেট টাইম : ০৬:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫