পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ ! Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১,২,৩,৪ ও ঢাকা জেলা সার্কেলের আয়োজনে সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত Logo রূপগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে ‘ওয়েলকেয়ার গ্রীনসিটি’র কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি Logo পাটগ্রামে সাংবাদিকদের সঙ্গে এমপি রাজিবের মতবিনিময়, দুস্থদের মাঝে চেক বিতরণ Logo পাটগ্রাম সীমান্তে পুশইনের জন্য আনা ১২ জনকে রাতের আঁধারে ফেরত নিল বিএসএফ Logo বিআরটিএ ঢাকা মেট্রো-১, সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান’কে নিয়ে মিথ্যা অপপ্রচার ফেসবুক পেজে Logo পাটগ্রামের বুড়িমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারকে এমপির গরু উপহার Logo প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন করতে হবে: শেখ রবিউল আলম Logo লালমনিরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি Logo হাতীবান্ধা-পাটগ্রামের ৬৫ পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি

দেহ বিক্রির অভিযোগে গ্রেপ্তার বাঙালি নায়িকা

বাংলার খবর২৪.কম,ডেস্ক500x350_b96fd02ba57158451a870e43b69e0379_Heroine-doing-it-for-Money-1448 : মোটা অঙ্কের বিনিময়ে দেহ বিক্রি করত সে। অভিনয়ের আড়ালে এটাই ছিল তার অন্যতম পেশা। অবশেষে ফাঁদ পেতে পুলিশ তাকে হায়দরাবাদের বানজারা হিলসের একটি অভিজাত হোটেল থেকে গ্রেপ্তার করেছে। এই অভিনেত্রীর নাম শ্বেতা বসু প্রসাদ। ১১ বছর বয়সে হিন্দি ’মাকড়ি’ ছবিতে প্রথম অভিনয় করে সে। এই অভিনয়ের সুবাদে জাতীয় পুরস্কারও পেয়েছিল। এরপর ’ইকবাল’ ও ’ডরনা জরুরি হ্যায়’ ছবিতে অভিনয় করে বলিউডে স্বীকৃতিও পেয়েছিল। বাঙালি এই অভিনেত্রী এক সময় মিঠুন চক্রবর্তীর সঙ্গে ’এক নদীর গল্প’ নামের বাংলা ছবিতেও অভিনয় করেছিল। তবে একসময় তেলেগু ছবিতে অভিনয়ের ডাক পেয়ে পাড়ি দেয় হায়দরাবাদে। তারপর থেকেই তেলেগু ছবির লাস্যময়ী অভিনেত্রী হিসেবে শ্বেতার নতুন জীবন শুরু। তবে কবে থেকে তিনি দেহ ব্যবসায় জড়িত হয়ে পড়েন সে সম্পর্কে তার পরিবারের কেউ কোনও আলোকপাত করতে পারে নি। পুলিশ সুত্রে জানা গেছে, এর আগেও দেহ ব্যবসায় যুক্ত থাকার অভিযোগে শ্বেতাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল তবে প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে গিয়েছিল। এবার অবশ্য পুলিশ অনেক আঠঘাট বেঁধে তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, পুলিশ খদ্দের সেজে দালাল বালু নামে একজনের সঙ্গে যোগাযোগ করে শ্বেতার কথা জানতে পারে। যুবতী অভিনেত্রীর যৌনসঙ্গ পেতে হলে খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ। ভিডিওতে দেখা গিয়েছে, শ্বেতা নিজের দেহ বিক্রির জন্য ৫ লাখ রুপি দাবি করেছেন। এর মধ্যে এক লাখ রুপি অগ্রিম নিয়েছিল। এবার পুলিশ খদ্দের সেজে হোটেলের ঘরে অপেক্ষা করছিল। ঠিক সময়ে শ্বেতা এসে হোটেলের ঘরে ঢোকা মাত্রই পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে দালাল বালুতেও। গত মঙ্গলবার শ্বেতাকে হায়দরাবাদের একটি আদালতে তোলা হলে বিচারক তাকে সরকারি হোমে রাখার নির্দেশ দিয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরিশালে দোয়ারিকা-সিকাপুর সেতুর টোল লোপাট কোটি টাকার রাজস্ব আত্মসাৎ !

দেহ বিক্রির অভিযোগে গ্রেপ্তার বাঙালি নায়িকা

আপডেট টাইম : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪