অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ভারতীয় নাগরিককে থানায় আটকিয়ে সোনার চেইন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঢাকা: রাজধানীর রমনা থানা পুলিশ ভারতীয় এক নাগরিককে আটক করে টাকা, স্বর্ণের চেইন ও কোমড়ের বেল্ট ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, সোমবার রাত ১২ টার দিকে নারায়ণ সাহা নামে ভারতীয় নাগরিক রাজধানীর বাংলামোটর এলাকা থেকে রিকশাযোগে পুরান ঢাকার সূত্রাপুর থানার গেন্ডারিয়ায় শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। এসময় রূপসী বাংলা হোটেলের পাশে রমনা থানার এএসআই করিম ওরফে ফারুক নেতৃত্বে চেকপোস্ট বসিয়ে নারায়ণ সাহাকে আটক করেন। এরপর তাকে নেশাগ্রস্ত অভিযোগ দিয়ে তার হাতে হ্যান্ডকাফ লাগিয়ে থানার হাজত খানায় নিয়ে আটকিয়ে রাখে। পরে তাকে হাসপাতালে নিয়ে গলায় পাইপ ঢুকিয়ে ওয়াশ করা এবং মামলা দিয়ে জেলে পাঠানোর ভয় দেখানো হয়। এভাবে নারায়ণ সাহাকে প্রায় ২ ঘন্টা নাজেহাল করার পর তার কোমড় থেকে দামি একটি চামড়ার বেল্ট, সঙ্গে থাকা ১২ হাজার টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে রেখে রাতেই তাকে ছেড়ে দেয়া হয়।

নারায়ণ সাহা শীর্ষ নিউজকে বলেন, আমি তাকে বার বার অনুরোধ করার পরেও তিনি আমাকে নাজেহাল করেছেন। আমি ভারতীয় হাই কমিশনারের কাছে জানাতে চেয়েছিলাম। এরপর তিনি আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দেন।

এ ব্যাপারে রমনা থানার এএসআই আব্দুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি শীর্ষ নিউজকে আটকের বিষয়টি স্বীকার করে বলেন, তাকে থানায় আনা হয়নি। রাস্তা থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। আর তার কাছ থেকে কোন কিছুই রাখা হয়নি।

ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) মুনতাসিরুল ইসলাম শীর্ষ নিউজকে বলেন, এধরণের ঘটনা আমার জানা নেই। তবে এখনই আমি খোঁজ নিচ্ছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ভারতীয় নাগরিককে থানায় আটকিয়ে সোনার চেইন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৭:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫