অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

‘গণপরিবহনের ভাড়া বাড়ছে ১ অক্টোবর থেকে’

ফারুক আহমেদ সুজন : ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আগামী ১ অক্টোবর থেকে সব ধরনের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা করে বাড়ছে। সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়বে ১ নভেম্বর থেকে। তবে এখনই বাড়ছে না দূরপাল্লার বাস ভাড়া ।

প্রতি কিলোমিটারের যাত্রীপ্রতি বাসভাড়া এক টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক টাকা ৭০ পয়সা। মিনিবাসের ভাড়া এক টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হচ্ছে এক টাকা ৬০ পয়সা।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সর্বনিম্ন ভাড়া বাসের ৫ টাকা ও মিনিবাসের ৭ টাকা বহাল রাখা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘সিএনজিচালিত অটো রিকশার দৈনিক জমা ৬০০ টাকা থেকে বৃদ্ধি করে ৯০০ টাকা করা হয়েছে। প্রথম দুই কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।’

‘পরের প্রতি কিলোমিটারের ভাড়া সাত টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে। বিরতিকালে প্রতি মিনিটের ভাড়া এক টাকা ৪০ পয়সা থেকে বৃদ্ধি করে দুই টাকা করা হয়েছে। যে কোনো দূরত্বে সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে’ যোগ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, ‘পুন.নির্ধারিত ভাড়া ঠিকমত বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। যারা এ ভাড়া মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান 
Theme Developed BY ThemesBazar.Com

‘গণপরিবহনের ভাড়া বাড়ছে ১ অক্টোবর থেকে’

আপডেট টাইম : ০৪:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫