পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভ্যাট নিয়ে এনবিআর’র আশ্বাসে ফাঁকি রয়েছে: বিএনপি

ঢাকা : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের এনবিআর যে আশ্বাস দিয়েছে তাতে ফাঁকি রয়েছে বলে মনে করে বিএনপি।

দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন আজ দলীয় কার্যালয়ে বলেন, “এনবিআর এর বক্তব্যে শুভঙ্করের ফাঁকি। শিক্ষার্থীদের আন্দোলনকে প্রশমিত করতেই তারা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথা বলছে।

“প্রতিষ্ঠান যখন ভ্যাট দেবে, তখন তারা অন্য জায়গা থেকে অর্থ আনবে না। প্রতিষ্ঠান এই ৭ ভাগ ভ্যাট আদায় করার জন্য প্রকারান্তরে শিক্ষার্থীদের বেতনটা বাড়িয়ে দেবে; সেমিস্টার, ল্যাবরেটরি ফিসহ অন্যান্য ফি বাড়িয়ে দেবে।’’

এনবিআর অবশ্য বলেছে, বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় টিউশন ফি বাড়ার কোনো সুযোগ নেই।

“আমাদের দলের তরফ থেকে সুস্পষ্টভাষায় দাবি করতে চাই, ভ্যাট বিশ্ববিদ্যালয়ও দেবে না, শিক্ষার্থীরাও দেবে না। এটা (ভ্যাট) তাদের ওপর আরোপ করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে ভ্যাট থাকতে পারে না, এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়,” বলেন সাবেক ছাত্রনেতা রিপন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ভ্যাট নিয়ে এনবিআর’র আশ্বাসে ফাঁকি রয়েছে: বিএনপি

আপডেট টাইম : ০৬:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫