অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘কাপড় খুলে নায়িকা হতে আসিনি’

বিনোদন ডেস্ক : নাচ ও মডেলিং থেকে ফটোসুন্দরী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। তারপর সিনেমায় আসা। বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেও রেসীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হাছিবুল ইসলাম মিজানের ‘কপাল’। তারপর থেকে নিয়মিত অভিনয় চলচ্চিত্রে। ‘কপাল’ থেকে ‘স্বামীভাগ্য’ পর্যন্ত ৩৭টি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।

এরপর বিয়ে এবং সন্তানের জন্য দুই বছর বিরতি। সম্প্রতি দুটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে চলচ্চিত্রে ফিরলেন রেসী। এই ফেরা নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি।

অবশেষে সিনেমায় ফিরলেন?

প্রায় দুই বছর পর সিনেমায় ফিরলাম। বিয়ে, ঘর-সংসার এবং মেয়ের কারণে সিনেমার জন্য সময় বের করতে পারছিলাম না। এখন মেয়ে একটু বড় হয়েছে। তাই সময়টা পেয়ে গেলাম। দুটি ভাল ছবির অফারও চলে এলো। রাজি হয়ে গেলাম।

ছবি দুটির নাম কি?

একটি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘লাল সবুজের সুর’, আরেকটি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’। দুটি ছবিতেই আমার নায়ক ওমর সানি।

সিনেমায় অভিনয় করার জন্য এখন আপনি কতটা প্রস্তুত?

শত ভাগ প্রস্তুত। একদম সিরিয়াসলি অভিনয় করবো। আমার চেষ্টাটা পুরোপুরি থাকবে। বিশেষ করে আমার স্বামী পান্থ শাহরিয়ার এ বিষয়ে আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দিচ্ছে। আসলে তার অনুপ্রেরণা না থাকলে অভিনয়ে ফেরা আমার পক্ষে সম্ভব হতো না।

এখন অভিনয় করতে এসে কোন কোন বিষয়ে প্রাধান্য দেবেন?

আমি অভিনয়ের ক্ষেত্রে সব সময়ই ডেডিকেটেড ছিলাম। এখনও আছি। ভাল গল্প, গুরুত্বপূর্ণ চরিত্রকে বেশি প্রাধান্য দেবো। চরিত্রের গুরুত্ব না থাকলে অভিনয় করবো না।

একটু পরিষ্কার করে বলবেন?

আমি খুব ভাল করেই জানি যে, আমাকে কি করতে হবে। লাফালাফি করার মতো নায়িকা হওয়ার ইচ্ছা আর নেই। এখন আমি নায়িকা না, অভিনেত্রী হতে চাই। কাপড় খুলে নোংরামি করতে আসিনি।

নাটক, বিজ্ঞাপনের বিষয়ে কিছু ভাবছেন?

বিশেষ কোন দিবসের নাটক হলে করবো। যেমন ‘ভিলেন’ নামে একটি নাটকে আমি সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম। সেই রকম বিশেষ কিছুর অফার পেলে করবো। ভাল আর গুণগত মানসম্পন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রের অফার পেলে করবো।

ক্যারিয়ার নিয়ে নতুন কোন পরিকল্পনা?

নাচে মনোযোগী হচ্ছি। অনেকটাই গ্যাপ পড়ে গেছে ক্লাসিক্যাল নাচে। এখন আবার নাচকে গুরুত্ব দিচ্ছি। আর অভিনয়ে যখন নেমেছি, তখন গুরুত্ব সহকারেই করবো। আমার রক্তের সঙ্গে মিশে আছে অভিনয়। মনে এখন অভিনয়ের ক্ষুধা। আমার মনে হয় অভিনয়কে আমার এখনও অনেক কিছু দেয়ার আছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘কাপড় খুলে নায়িকা হতে আসিনি’

আপডেট টাইম : ০৯:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫