পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রংপুরের মিঠাপুকুরে চাল মিলের ম্যানেজারকে জবাই করে হত্যা

বাংলার খবর২৪.কম, রংপুরhotta2 : রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িতে চাল মিল ও চাতালের ম্যানেজার মনোরঞ্জন পালকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে শঠিবাড়ি ডাবরা নামকস্থানে মিল ঘরে ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
মিঠাপুকুর থানার ওসি রবিউল আলম জানান, শঠিবাড়ি বন্দরের পাশে ডাবরা এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক প্রধানের মিল ও চাতালের ম্যানেজার হিসেবে দীর্ঘদিন থেকে চাকুরি করে আসছিলেন মনোরঞ্জন পাল (৪৫)। রাতে প্রায়ই মনোরঞ্জন মিল ও চাতালের অফিস ঘরেই ঘুমাতেন। সোমবার রাতে কাজ শেষে সেখানে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে দেশীয় অস্ত্র নিয়ে ৬-৭ জনের দুর্বৃত্তদল তার ঘরে প্রবেশ করে এলোপাথারি কোপাতে থাকে এবং হত্যার উদ্দেশ্যে জবাই করে। সে সময় তার আত্মচিৎকারে লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত মনোরঞ্জন পালের বাড়ি শঠিবাড়ি এলাকার শান্তিপুর গ্রামে। তার বাবার নাম মুরালী পাল। এব্যাপারে এখনও কোন মামলা হয়নি বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে কি কারণে এ হত্যাকান্ডটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রংপুরের মিঠাপুকুরে চাল মিলের ম্যানেজারকে জবাই করে হত্যা

আপডেট টাইম : ০৬:২৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০১৪