পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জাসদে বিএনপি-জামায়াত দেখছে কুষ্টিয়া আ’লীগ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাদের জাসদে অনুপ্রবেশকারী হিসেবে দেখছেন স্থানীয় আওয়ামী নেতারা। কুষ্টিয়ার ভেড়ারামারায় যুবলীগ কার্যালয় ভাংচুর এর প্রতিবাদে সংবাদ সম্মেলনে এমনি অভিযোগ তুলেছেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। আজ শনিবার কুষ্টিয়া শহরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন ভেড়ারামারা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান মিঠু ও সাধারণ সম্পাদক পৌর মেয়র সামিমূল ইসলাম ছানা। এছাড়া এতে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিমসহ ভেড়ামারা আওয়ামীলীগের নেতাকর্মীরা ।

ভেড়ারামারা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তারুজ্জামান মিঠু বলেন, গত ৭ সেপ্টেম্বর রাতে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর রেলগেট বাজারে অবস্থিত স্থানীয় যুবলীগ কার্যালয় ভাংচুর করেছে জাসদে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। আমাদের দাবী প্রশাসন সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করুক।

ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র সামিমূল ইসলাম ছানা বলেন, আমাদের সাথে জাসদের কোন সংর্ঘষ নেই। আমরা হাসানুল হক ইনুকে অবাঞ্চিত করার কথা বলিনি। আমরা সুষ্ঠ বিচারের জন্য আল্টিমেটাম দিয়েছিলাম মাত্র।

এদিকে পুলিশের পক্ষ থেকেও বঙ্গবন্ধু কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের বিষয়টি অস্বীকার করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে আওয়ামীলীগ নেতারা বলেন, ঘটনার পর পরই পুলিশ ভাংচুর হওয়া ছবি সরিয়ে দেয়। আওয়ামীলীগের নেতাকর্মীরা ভাংচুর হওয়া ওই ঘরকে যুবলীগ দলীয় কার্যালয় দাবী করলেও সেখানে কোন সাইনবোর্ড ছিল না বলে স্বীকার করেছেন তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জাসদে বিএনপি-জামায়াত দেখছে কুষ্টিয়া আ’লীগ

আপডেট টাইম : ০৩:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫