অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাকিস্তানে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ২.১৯ রুপি কমানোর ঘোষণা

ডেস্ক: পাকিস্তানের ইউনিট প্রতি বিদ্যুতের দাম ২.১৯ রুপি কমানো হবে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত দেশটির শিল্প ও বণিক সমিতিগুলোর প্রধান এবং রফতানিকারদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। রাজধানী ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আগামী মাসগুলো থেকে বিদ্যুতের নতুন মূল্য কার্যকর হবে বলে ঘোষণা করেন নওয়াজ শরীফ। এ ছাড়া, জুন ও জুলাইয়ের বিদ্যুতের মূল্য থেকে ২.১৪ রুপি কমানো হবে বলেও জানান তিনি।

বৈঠকে আরো জানান হয়, পাইপ লাইনের মাধ্যমে তুর্কমেনিস্তান থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির তৎপরতা চলছে। তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত গ্যাস প্রকল্পের মাধ্যমে এ আমদানি করা হবে। বৈঠকে, সরকার বিদেশি অনুদানের বিরোধী উল্লেখ করে পাকিস্তানে কর সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন নওয়াজ।

এ ছাড়া, বন্দর নগরী করাচি এবং উপজাতি অধ্যুষিত এলাকায় চলমান অভিযান নিয়ে কথা বলেন নওয়াজ। পাকিস্তানের মানুষ এ অভিযানের প্রতি সর্বাত্মক সমর্থন দিয়েছে বলে উল্লেখ করে নওয়াজ। তিনি বলেন, করাচিকে চাঁদাবাজ, ঘাতক মুক্ত করতে সব দল সর্বাত্মক সমর্থন দিয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাকিস্তানে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ২.১৯ রুপি কমানোর ঘোষণা

আপডেট টাইম : ০৩:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫