অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

অবশেষে ভ্যাট প্রত্যাহার

ঢাকা : অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে শিক্ষায় আরোপিত ভ্যাট প্রত্যাহার করে নিতে বাধ্য হলো সরকার।

শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনের প্রথম থেকেই ভ্যাট প্রত্যাহার না করার সিদ্ধান্তে অনঢ় ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ভ্যাট নিয়ে প্রতিনিয়ত তার বিরূপ মন্তব্যে দিন দিন ক্ষুব্ধ হয়ে ওঠেছিল শিক্ষার্থীরা। শিক্ষা থেকে ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষার্থীরা।

এদিকে, বিশিষ্ট শিক্ষাবিদ, আইনবিদ, সাংবাদিক, সুশীল সমাজের লোকজন ও বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১০ টার পর পরই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভ্যাট প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ৬ষ্ট দিনের অবরোধ কর্মসূচির প্রথম প্রহর অর্থাৎ বেলা ১২ টার পরই সরকারের পক্ষ থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসে। সরকারের এই ভ্যাট প্রত্যাহারের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত হলো শিক্ষার্থীদের ভ্যাট বিরোধী আন্দোলনের বিজয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

অবশেষে ভ্যাট প্রত্যাহার

আপডেট টাইম : ০৬:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫