অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহ ঢাকায়

ঢাকা : সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকালে ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং পরে বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে মন্ত্রীর জানাজা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মাগরিবের আগেই প্রয়াত এ মন্ত্রীর মরদেহ হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। জেলা প্রশাসন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও মরহুমের পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, বিমান বন্দরে আনুষ্ঠানিকতা শেষে সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে ৩৭ মিন্টু রোডস্থ মন্ত্রীর সরকারি বাসভবনে। সেখানে কিছুক্ষণ রাখার পর রাতে বারডেম হাসপাতালের হিমাগারে সৈয়দ মহসীন আলীর লাশ রাখা হবে।

পরদিন বুধবার সকাল ৮টায় সকল শ্রেণী-পেশার মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে অন্তত এক ঘণ্টা মরদেহ রাখার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমাজকল্যাণ মন্ত্রীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে একটি সরকারি হেলিকপ্টারে করে মরদেহ নেয়া হবে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে।

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে মারা যান সৈয়দ মহসীন আলী।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

সমাজকল্যাণ মন্ত্রীর মরদেহ ঢাকায়

আপডেট টাইম : ০২:২৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫