অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

‘হুমকি এসেছিল আইজিডব্লিউ কোম্পানি থেকে’

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, তাকে হুমকি দেওয়া হয়েছিল একটি ইন্টারন্যাশনাল গেইটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠান থেকে।

আজ মঙ্গলবার তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। টেলিফোনে হুমকি দাতা শনাক্তে অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, “একটি আইজিডব্লিউ প্রতিষ্ঠান থেকে ওই টেলিফোন এসেছিল।” তবে প্রতিষ্ঠানটির নাম বলেননি প্রতিমন্ত্রী।

হুমকিদাতার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, “একটি আইজিডব্লিউ প্রতিষ্ঠান এটাই শুধু বলব, বাকিটুকু আপনারা খোঁজ করে বের করে নিন। “এসব হুমকি এখন সব সময় পাচ্ছি, এসব হুমকি দিয়ে আমার কাজের গতি থামাতে পারবে না।”

অনিবন্ধিত মোবাইল সিম বন্ধের প্রক্রিয়া নিয়ে টেলিফোনে ‘হুমকি’ পাওয়ার কথা গত শুক্রবার জানান তারানা হালিম।

গত বুধবার সচিবালয়ে তার দপ্তরে ফোন করে একটি পুরুষ কণ্ঠে হুমকি দেওয়া হয়। টেলিফোনে বলা হয়, “অবৈধ ভিওআইপি ও সিম বন্ধে আপনি আরও ধীরে চলুন। এসব নিয়ে বেশি লাফালাফি করবেন না।” থানায় জিডি না করলেও র‌্যাবকে হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন তারানা হালিম।

এ বিষয়ে তদন্ত করে কোনো প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে কি না জানতে চাইলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, “এ বিষয়টি আমার জানা নেই।”

গত শুক্রবার প্রতিমন্ত্রী বলেছিলেন, “সিম পুনঃনিবন্ধনের প্রক্রিয়া শুরু হওয়ায় মাদক ব্যবসায়ী ও জঙ্গিবাদীদের ‘মূলে হাত পড়েছে, এতে অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীও অবগত।”

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিটিসিএলসহ বাংলাদেশে মোট আইজিডব্লিউ প্রতিষ্ঠানের সংখ্যা ২৯টি। এর মধ্যে ২৩টি কাজ চালাচ্ছে।

বিদেশ থেকে আসা প্রতিটি কল দেশে ঢোকে আইজিডব্লিউর মাধ্যমে। তারপর আইসিএক্স- এর মাধ্যমে তা সংশ্লিষ্ট অপারেটর বা এএনএসে পৌঁছায়। অপারেটর গ্রাহকের ফোনে কলটির সংযোগ দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

‘হুমকি এসেছিল আইজিডব্লিউ কোম্পানি থেকে’

আপডেট টাইম : ০২:৩৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫