অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

রাজশাহী: রাজশাহীর তানোরে সড়ক দুর্ঘটনায় জলিল উদ্দিন (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর এলাকার মুসা খাঁ ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত জলিল ওই উপজেলার বুড়ইল কৃষ্ণাপুর এলাকার মৃত ইসু ম-লের ছেলে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই গরু ব্যবসায়ী। তারা হলেন- একই গ্রামের জিয়ারুল ইসলাম (৪৫) এবং রফিকুল ইসলাম (৫০)। তাদের উদ্ধার করে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শ্ববর্তী গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট থেকে গরু বিক্রি করে ব্যবসায়ীরা ভুটভুটিযোগে বাড়ি ফিরছিলেন। ভুটভুটিটি মুসা খাঁ ব্রিজ এলাকায় পৌঁছালে ব্রেক ফেইল করে সরাসরি ব্রিজে আঘাত করে।

ফলে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী জলিল উদ্দিন নিহত হয়। আহত অপর দুই গরু ব্যবসায়ীকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান স্থানীয়রা।

এ ব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

আপডেট টাইম : ০৫:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫