অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ঢাকায় অপহৃত মাদ্রাসা ছাত্র নীলফামারীতে উদ্ধার

নীলফামারী: ঢাকার বংশাল হতে অপহৃত এক মাদ্রাসা ছাত্রকে নীলফামারী হতে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত মাদ্রাসা ছাত্র হলেন- সাইদুল ইসলাম আবেদ (১১)।

আবেদ ওই এলাকার দারুল কোরআন মাদ্রাসার ছাত্র এবং বংশাল মালিটোলা এলাকার ব্যাংক কর্মকর্তা শাহিন সাকির এর ছেলে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে। নীলফামারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের আনন্দবাবুর পুল নামক স্থান হতে তাকে উদ্ধার করে।

সে অপহরণের পর অপহরণকারীদের হাত বদল হয়ে নীলফামারী এসেছিল। তবে এ ঘটনায় পুলিশ কাউকেই আটক করতে পারেনি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ঢাকার বংশাল থেকে মাদ্রাসা ছাত্র সাইদুল ইসলাম আবেদ অপহণের শিকার হয়। অপহরণের পর অপহরণকারীরা তাকে দালাল চক্রের কাছে বিক্রি করে দেয়। হাত বদল হয়ে যাওয়া ঢাকার বংশাল থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র সাইদুল ইসলাম আবেদ (১১) কে নিয়ে দালাল চক্রটি নীলফামারী আসে এবং গোপন তথ্যে খবর পায় পুলিশ। এরই সূত্র ধরে অভিযান চালিয়ে অপহরণের শিকার আবেদকে উদ্ধার করে পুলিশ। তবে পুলিশি অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা হয়তো আবেদকে রেখে পালিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ঢাকায় অপহৃত মাদ্রাসা ছাত্র নীলফামারীতে উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫