পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএনপি এখন ছন্নছাড়

a360ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বিএনপিতে অন্তর্কোন্দল চলছে। আছে নেতৃত্বের কোন্দল। বিএনপি এখন ছন্নছাড়া, এটা আল্লাহর রহমত। তাই জাতীয় পার্টিকে শক্তিশালী ও সংগঠিত করবো।’

তিনি আজ গুলশানের হোটেল ইমানুয়েলসে বিরোধীদলের নেতা রওশন এরশাদের আমন্ত্রণে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘ঈদের পর আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় পার্টিকে সংগঠিত করবো। আমাদের টার্গেট ১৫১। প্রথমে ঢাকার আশেপাশের জেলা। তারপর সারাদেশে আমরা পার্টিকে সংগঠিত করবো।’

এরশাদ বলেন, ‘দেশে এখন সুবিচার নেই। দেশের বিচার ব্যবস্থা এলোমেলো। দেশে চাকরি নেই। যুব সমাজ মাদকাসক্ত, ফেনসিডিল খাচ্ছে। ২৮ লাখ লোক বেকার।’

তিনি আরো বলেন, এখন জাতীয় পার্টি মানে ‘থ্রি জে’। জে তে জাতীয় পার্টি, জব ও জাস্টিস।’

ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জিএম কাদের, পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, বিরোধীদলের চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, এমএ হান্নান এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএনপি এখন ছন্নছাড়

আপডেট টাইম : ০১:৫৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০১৪