পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

আজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

ঢাকা: পৃথক বেতনকাঠামো ও মর্যাদা-সংক্রান্ত বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আজ শনিবার বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার বেলা ১১টায় মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকের ব্যাপারে সরকার বা শিক্ষকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কয়েকজন শিক্ষকনেতা এই বৈঠকের কথা নিশ্চিত করে বলেছেন, এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক নয়। অনানুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলবেন।

তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ফলে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকনেতারা আসতে পারছেন না। যাঁরা ঢাকায় আছেন, তাঁরা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকের বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষামন্ত্রী বিদেশে থাকা অবস্থায় টেলিফোন করে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। তিনি শুক্রবার দেশে ফিরেছেন।

অষ্টম বেতন স্কেল অনুমোদনের পর থেকে শিক্ষকেরা আন্দোলন করছেন। এখন পর্যন্ত তাঁদের সঙ্গে সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে শিক্ষকদের দাবির বিষয়টি পর্যালোচনার জন্য বেতনবৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। কিন্তু ওই কমিটিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করায় তাঁর সঙ্গে আলোচনায় বসতে শিক্ষকদের আপত্তি আছে।

এদিকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড রাখার দাবিতে সরকারি কলেজশিক্ষকদের আন্দোলন অব্যাহত আছে। আজ ও কাল রোববার শিক্ষকদের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিমউল্লাহ খন্দকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

আজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক

আপডেট টাইম : ০২:০০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫