পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৪ দলীয় জোট রাখার অর্থ নেই: ওয়ার্কার্স পার্টি

ঢাকা : ক্ষমতাসীন ১৪ দলীয় জোট রাখার কোন দরকার নেই বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি। ১৪ দলের শরীক এ দলটির পক্ষ থেকে আজ এমন মন্তব্য করা হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা দুপুরে রাজধানীর তোপখানা রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলন করে এমন বক্তব্য দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমানে ক্ষমতায় ১৪ দলীয় জোট। তাই বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর মতো জনগুরুত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত নেয়ার আগে, তা অবশ্যই ১৪ দলীয় জোটে আলোচিত হওয়া উচিত ছিল। কিন্তু আলোচনা হয়নি। তাহলে তো ১৪ দলের জোট রাখার কোন অর্থই দাঁড়ায় না। তাই অবিলম্বে ১৪ দলের বৈঠক ডেকে বিষয়টি আলোচনা করা হোক।”

সংবাদ সম্মেলনে বিদ্যুতের মূল্য স্থগিত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে তেলের দাম কমানোর দাবিসহ সাতটি দাবি তুলে ধরা হয়। জনগণের সংকট দূর করতে সরকার পদক্ষেপ না নিলে ওয়ার্কার্স পার্টি নতুন কর্মসূচি দেবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৪ দলীয় জোট রাখার অর্থ নেই: ওয়ার্কার্স পার্টি

আপডেট টাইম : ০২:০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫