পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

আটক ইউজিসি কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

ঢাকা: মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে র‌্যাবের হাতে আটক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে ইউজিসি। এর আগে সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে ওমর সিরাজসহ তিন জনকে আটক করে র‌্যাব।

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে তাদের আটক করা হয় বলে র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকর্মীদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

ইউজিসির উপ-সচিব (জনসংযোগ) মো. ওমর ফারুখ জানান, মেডিকেল কলেজের ভর্তি সংক্রান্ত কোনো কাজে ইউজিসি কোনোভাবেই সম্পৃক্ত নয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কমিশনের সহকারী পরিচালক ওমর সিরাজ র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ায় ইউজিসি’র চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এদিকে, সকাল ১০টা থেকে দেশের সব মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সরকারি ২২টি মেডিকেল কলেজ, একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে তিন হাজার ৭৪৪টি আসন রয়েছে। আর ৬৫টি বেসরকারি মেডিকেল ও ২৪টি ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবেন ছয় হাজার ৩৫৫ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৮৪ হাজার ৭৮৪ জন ভর্তিচ্ছু।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

আটক ইউজিসি কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত

আপডেট টাইম : ০২:১৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫