অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

হজযাত্রীদের সেবায় ২৬ হাজার প্যারামেডিক ও ৪,৪০০ চিকিৎসক

ঢাকা: পবিত্র স্থান ও মক্কার সবগুলো স্বাস্থ্যসেবা কেন্দ্র সৌদি আরবে এখন পর্যন্ত পৌঁছনো ১২ লাখ হজযাত্রীকে স্বাস্থসেবা দিতে প্রস্তুত রয়েছে ২৬ হাজার প্যারামেডিক ও ৪ হাজার ৪০০ পুরুষ ও নারী চিকিৎসক এবং ১৫ হাজার টেকনিশিয়ান । বৃহস্পতিবার সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালিহ এক সংবাদ-সম্মেলনে এ তথ্য দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট।

স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালিহ বলেছেন, এরই মধ্যে ১২ হাজার ওপেন হার্ট সার্জারি, ২০৩টি হার্ট ক্যাথেটেরিজেশন অপারেশন ও ৯০০টি কিডনি ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। তিনি জানান, ইনফ্লুয়েঞ্জার দেড় লাখ ডোজ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ৬২ হাজার ডোজ সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য, বাকিটা বিদেশী হজযাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে। ২২ হাজার স্বাস্থ্য সেবাকর্মীকে প্রতিষেধক দেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মক্কার মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় আহতের সংখ্যা এখন ৪০২ জনে উন্নীত হয়েছে। ওই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৮৪ জনকে। ১৩ জনকে নিবিড় পরিচর্যা বিভাগে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে, ৭৪ জনকে রোগীদের সাধারণ সেবা বিভাগে এবং ৩১ জন ছোটখাটো আঘাতের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। খালেদ আল-ফালিহ আরও জানিয়েছেন, ক্রেন দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিবহনের জন্য ১৮০টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে ১০০টি ছোট এবং ৮০টি অ্যাম্বুলেন্সে সব ধরনের ব্যবস্থা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

হজযাত্রীদের সেবায় ২৬ হাজার প্যারামেডিক ও ৪,৪০০ চিকিৎসক

আপডেট টাইম : ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫