পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবি: ৭ জেলেসহ ১টি ট্রলার উদ্ধার, নিখোঁজ ১৫

ভোলা: ভোলার চরফ্যাশনের ঢালচরের ২টি ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১৫ জেলে। উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া ১টি ট্রলারসহ ৭ জেলে।

শনিবার দিবাগত রাত আড়াইটায় ও রোববার দুপুর সাড়ে ১২টায় এ ট্রলার ২টি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায় বলে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই মনিরুল ইসলাম জানান।

জানা যায়, ঢালচরের আ. রহিম মাঝির ১টি মাছ ধরার ট্রলার মাছ ধরতে গিয়ে ১৬ জন জেলেসহ মহিপুরের পূর্ব পার্শ্বে সাগর মোহনায় শনিবার দিবাগত রাত আড়াইটায় ডুবে যায়। এ ঘটনার ১৩ ঘণ্টা পর রোববার বিকাল সাড়ে ৫টায় ডুবে যাওয়া ট্রলারটির ১৬ জেলের মধ্যে আবদুল আলী মাঝি (৫০) নামের এক জেলেকে মুমূর্ষু অবস্থায় মহিপুরের সাগর মোহনা থেকে উদ্ধার করা হয়েছে। তার বাড়ি চরফ্যাশনের উত্তর আইচা গ্রামে বলে জানা গেছে।

এছাড়া রোববার দুপুর সাড়ে ১২টায় ঢালচরের পূর্ব পার্শ্বে মেঘনা মোহনায় কালাম মাঝির ডুবে যাওয়া ট্রলারটির নিখোঁজ ৬ জেলেকেই নদীতে ভাসমান অবস্থায় অন্য ট্রলারের সহায়তায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল ৫টায় ডুবে যাওয়া ট্রলারসহ ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে বলে আবুল কালাম মাঝি জানান।

উদ্ধার হওয়া জেলেরা হচ্ছে- কালাম মাঝি (৪৫), হিরন (৫০), শাহজাহান (৪৫), আরিফ (১৬), শরীফ (১২) ও জসিম (২৮)। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিপুরে সাগরে ডুবে যাওয়া ঢালচরের আ. রহিম মাঝির ট্রলার ও ১৫ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনিরুল ইসলাম জানান, মহিপুরের সাগরে ডুবে যাওয়া ঢালচরের আ. রহিম মাঝির ট্রলার ও ১৫ জেলে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলার ও জেলেদের উদ্ধারে ট্রলার মালিক আ. রহিম মাঝিসহ তার সহযোগিরা মহিপুর সাগরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্টের পেটি অফিসার মোশারেফ হোসেন’র সঙ্গে আলাপ করলে তিনি জানান, ডুবে যাওয়া ২টি ট্রলারের ১টি উদ্ধার করা হয়েছে। অপর ট্রলারটি মহিপুরের সাগর থেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবি: ৭ জেলেসহ ১টি ট্রলার উদ্ধার, নিখোঁজ ১৫

আপডেট টাইম : ০১:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০১৫