পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মা’কে ডাক্তার দেখালেন তারেক রহমান

লন্ডন: লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে চিকিৎসকের কাছে গেলেন তার বড় ছেলে তারেক রহমান।

মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের হার্লি স্ট্রিটের এক চিকিৎসকের কাছে যান খালেদা জিয়া। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তাঁর মাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। এ সময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান তাঁদের সঙ্গে ছিলেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেগম জিয়া চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটাতে লন্ডনে এসেছেন। এটা তার ব্যক্তিগত সফর। তিনি এই প্রথম চিকিৎসকের কাছে গেলেন। খালেদা জিয়া বৃহস্পতিবার ঈদের দিন সুশীল সমাজ, সাংবাদিক, রাজনীতিবিদ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিসহ সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

১৬ সেপ্টেম্বর বুধবার লন্ডনে পৌঁছার প্রথম ও দ্বিতীয় দিন দলীয় কোনো নেতাকর্মীকে সাক্ষাত দেননি বেগম খালেদা জিয়া। তৃতীয় দিন গত শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় তাঁর সঙ্গে সাক্ষাত করেন যুক্তরাজ্য বিএনপির কয়েকজন নেতা। এর আগে শুক্রবার রাত সাড়ে আটটায় বেগম জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু ও তার পুত্র তাবিথ আউয়াল।

ঈদের পর খালেদা জিয়ার প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময় ও নাগরিক সংবর্ধনা, মিট দ্য প্রেস ও মূলধারার একাধিক রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। তবে সব কিছু নির্ভর করছে তার চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সময়সূচির ওপর। লন্ডন সফরে খালেদা জিয়ার পা ও চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।

দেশের বাইরে এবারই প্রথমবারের মতো স্বপরিবারে ঈদ উদযাপন করবেন বেগম খালেদা জিয়া। ১/১১ এর প্রেক্ষাপটে দীর্ঘ ৮ বছর ধরে লন্ডনে সপরিবারে বসবাস করছেন তারেক রহমান। আর মালয়েশিয়ায় বসবাস করছেন মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই কন্যা। তারাও বেগম জিয়ার সফর উপলক্ষে লন্ডন এসেছেন এবং এখন থেকে লন্ডনেই থাকবেন।

২০০৮ সালে লন্ডনে আসার পর ৮ বছরে তিন দফা মাকে কাছে পেলেন তারেক রহমান। প্রথমবার সাক্ষাত হয় ২০১১ সালের মার্চ মাসে লন্ডনে, দ্বিতীয়বার ২০১৪ সালে সৌদি আরবে। খালেদা জিয়া তখন পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। একই সময় তারেক রহমানও সপরিবারে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যান। এরপর গত ১৬ সেপ্টেম্বর বুধবার দেখা হলো তৃতীয়বারের মতো। লন্ডন সফর শেষে আগামী ১ অক্টোবর বেগম জিয়ার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মা’কে ডাক্তার দেখালেন তারেক রহমান

আপডেট টাইম : ০৩:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫