পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শীতলক্ষ্যার বুক জুড়ে বেপরোয়াভাবে চলছে বাল্কহেড ॥ মৃত্যু আতঙ্কে নৌ পারাপার যাত্রী সাধারণ

শীতলক্ষ্যার বিশাল বুক দখল করে এলোপাথারী বয়ে চলা ঘাতক বাল্কহেডের ধাক্কায় একের পর এক নৌকা ও ট্রলার ডুবিতে প্রাণহানির ঘটনা ঘটলেও ওদের বেপরোয়া গতি থামানো যাচ্ছে না। ওরা মানছেনা কোন নিয়মনীতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তোয়াক্কা না কওে দিনে দিনে ওরা হয়ে ওঠেছে অপ্রতিরোধ্য। অনাকাঙ্খিত অকাল মৃত্যু ও দূর্ঘটনা এড়াতে নৌ-পুলিশ ও বাল্কহেড মালিক সমিতি একাধিকবার বৈঠক করে এসব বাল্কহেড চলাচলে নানা প্রকার বাধাধরা নিয়ম করলেও এক সময় হয়ে যায় তা আই ওয়াস মাত্র। ফলে শত নিয়ম কানুন সিদ্ধান্তকে উপেক্ষা করে প্রতিদিন নৌ-পথে টহলরত নৌ পুলিশকে কিছু নগদ নজরানা দিয়ে চরম বেপরোয়া ও স্বেচ্ছাচারিতায় শীতলক্ষ্যা নদীতে অব্যহতভাবে চলছে বাল্কহেডগুলো। আর প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে বন্দর ও আশপাশের খেঁয়াঘাটগুলোতে সময় ও জীবনের প্রয়োজনে নদী পারাপার হচ্ছে প্রতিদিনের কর্মসন্ধানী মানুষগুলো।
প্রতিদিনের কর্মমুখী পারাপার যাত্রীদের দূর্ঘটনা ভীতি ও মৃত্যুভয় কাটাতে কোন পথ অবলম্বন করা উচিত জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ্জ সাব ইন্সপেক্টর আবু তাহের জানান, এসব বেপরোয়া বাল্কহেডের মালিক ও চালক সমিতির সাথে কথাবলে ইতিপূর্বে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু ওরা কেবলই বেপরোয়া। আমার পুলিশতো যথেষ্ঠ ভুমিকা রেখে চলেছে। এতে করে বালু বোঝাই বাল্কহেড গুলোকে ধরা গেলেও খালি বাল্কহেড গুলোকে সিগন্যাল দিয়েও অনেক সময় ধরা যাচ্ছে না। সবচেয়ে বড় ভয় ঐ খালি বাল্কহেড গুলো। কারন খালি অবস্থায় এগুলো অনেক উঁচু হয়ে যায়, তাই ওদেও থামানো যায়না। তাছাড়া রাতের বেলা এসব বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হলেও ওদেও তা মানানো যাচ্ছে না। তবুও ওদের মালিক সমিতির সভাপতি সম্পাদক তথা নেতাদের নিয়ে আবারও বসে একটা পথ অবলম্বন করবো আশা রাখছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শীতলক্ষ্যার বুক জুড়ে বেপরোয়াভাবে চলছে বাল্কহেড ॥ মৃত্যু আতঙ্কে নৌ পারাপার যাত্রী সাধারণ

আপডেট টাইম : ০৬:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫