পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

ত্যাগের মহিমায় উদ্ভাসিত সারাদেশ

ঢাকা : সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ৭ শতাধিকেরও বেশি হাজী নিহতের ঘটনায় গভীর শোক ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানির মধ্যদিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

শুক্রবার সকাল ৭ টার পর থেকেই রাজধানীসহ সারাদেশের মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

দেশের সর্ববৃহৎ ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়েছে সকাল ৯ টায় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। আর রাজধানীতে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামায়াত। সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামিত করেন বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম মো. মিজানুর রহমান। জামাতে নারীদেরও অংশ নেওয়ার ব্যবস্থা ছিল।

রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি ও বিরোধীদলের রাজনৈক নেতারা উপস্থিত ছিলেন।

নামাজের পর মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। ত্যাগের মহিমা নিয়ে যে কুরবানি তা কবুলের জন্য দোয়া করা হয় আল্লাহর দরবারে। এ ছাড়া সৌদি আরবের মিনায় নিহত হাজীদের রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়।

ঈদের দুই রাকায়াত নামাজ আদায়ের পরই সারাদেশে পশু কুরবানির উৎসবে মানুষ মেতে উঠেছে। কেউ গরু, কেউ ছাগল, কেউ মহিষ, কেউ উট আবার কেউ দুম্বা কুরবানি করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ

ত্যাগের মহিমায় উদ্ভাসিত সারাদেশ

আপডেট টাইম : ০২:৩০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫