পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

জিএসপি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নিউইয়র্ক : বাতিল হওয়া জিএসপির বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার দুপুরে ম্যানহাটনের ওয়ালডর্ফ অ্যাস্টোরিয়া হোটেলে অনুষ্ঠিত ‘বিজনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশাল আন্ডারস্ট্যাডিং-বিসিআইইউ’র আয়োজনে আন্তর্জাতিক ব্যবসায়ীদের গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ার সবক’টি দেশ জিএসপি সুবিধা পেলেও বাংলাদেশ তা পায়নি। জিএসপি সুবিধা বাতিল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান সম্পর্কের মধ্যে অন্যতম একটি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। জিএসপি সুবিধা বাতিল সত্যিই দুঃখজনক।’

তিনি বলেন, আমাদের গার্মেন্টস শিল্পে কর্মরত আছে প্রায় ৪ মিলিয়ন শ্রমিক। যাদের মধ্যে ৯০ ভাগই হচ্ছে নারী শ্রমিক। এসব নারী শ্রমিকেরা তাদের কষ্টার্জিত উপার্জনে পরিবারকে সহযোগিতা করে যাচ্ছে। সন্তানদের স্কুলের খরচ যোগাচ্ছে। অথচ জিএসপি বাতিল করায়, তারাও বঞ্চিত হয়েছে।

এসময়ে তিনি বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান।

গোলটেবিল আলোচনায় মডারেটর ছিলেন ম্যাকলার্টি অ্যাসোসিয়েটস’র সিনিয়র অ্যাডভাইজার অ্যাম্বাডেসর টেরিসকা শাফ্ফার। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের পক্ষে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন আহমেদ, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

জিএসপি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট টাইম : ০৪:৪৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫