পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতিকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ

ভোলা : ভোলা জেলার চরফ্যাশন উপজেলা ছত্রদল সভাপতি আবদুর রাজ্জাককে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

শুক্রবার রাতে উপজেলার চেয়ারম্যান বাজারে কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে ধরে তার উপর বর্বর নির্যাতন চালায়। পরে তাকে উদ্ধার করে হাসপাথে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ছাত্রদল নেতা আবদুর রাজ্জাকের ভাই আবদুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে মোটর সাইকেল যোগে কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে চেয়ারম্যান বাজার যান আবদুর রাজ্জাক। ১২টা ২৬ মিনিটে তার সঙ্গে থাকা হাজারীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামাল জানায়, আমাদেরকে মারধ করে যুবলীগ কর্মীরা আবদুর রাজ্জাক ভাইকে ধরে নিয়ে গেছে। এবং বিবস্ত্র করে তাকে নির্যাতন করা হচ্ছে।

পরে তার দুই ভাই খরব পেয়ে সেখানে গেলে দুজন লোক তাকে মুমূর্ষু ও বিবস্ত্র অবস্থায় তাদের কাছে নিয়ে আসে। তারা প্রথমে চরফ্যাশন হাসপাতাল এবং পরে ভোলা সদর হাসপাতাল আনার পর কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আ. রহমান জানান, আমরা বার বার পুলিশকে জানানোর পরও পুলিশ ঘটনাস্থলে যায়নি।

সদর হাসপাতালে কর্তব্যরত ডা. গৌতম সাহা জানান, হাসপাতালে আনার পূর্বেই আবদুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। তার সমস্ত শরীরে ক্ষত আছে।

এব্যাপারে শশীভূষণ থানার দায়িত্বে থাকা এসআই শহীদুল ইসলাম জানান, রাত ২টার দিকে একটা মারামারির ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে পাইনি। পরে শুনলাম সে মারা গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতিকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ

আপডেট টাইম : ০৪:৫৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫