পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি সম্মেলন , সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ: একই দিনে একই সময়ে বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি সম্মেলন ডাকায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে প্রশাসন সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যান্ত ১৪৪ ধারা জারি করেছে।

রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাত দিয়ে মধ্যনগর বাজারে মাইকিং করে ১৪৪ ধারা জারির কথা প্রচার করা হয়।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হক জানান, মধ্যনগর থানা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপ একই সময়ে একই জায়গায় সমাবেশ ডেকেছে। তাই সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মধ্যনগর বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এ বিষয়ে মধ্যনগর থানা বিএনপির নেতা আব্দুল কাইয়ুম মজনু জানান, তারা সাত দিন আগে মধ্যনগর বাজারে মধ্যনগর থানা বিএনপির সম্মেলন উপলক্ষে সমাবেশের ঘোষণা দেন।

অপরদিকে, মধ্যনগর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার জানান, মধ্যনগর থানা বিএনপির সম্মেলন উপলক্ষে মধ্যনগর বাজারে সাত দিন আগে সমাবেশের ঘোষণা দেন তারা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিএনপির দুই গ্রুপ পাল্টাপাল্টি সম্মেলন , সুনামগঞ্জে ১৪৪ ধারা জারি

আপডেট টাইম : ০২:২১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫