অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

পিপড়া আর হাতি নিয়ে মন্তব্য উচিত নয়: ইনু

বাংলার খবর২৪.কম:500x350_c59b9fa67240134ffaccda8b4c879f71_sdsds তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিজেকে পিঁপড়া সমতুল্য উল্লেখ করে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে তুলনায় হাতি। এ কে খন্দকারও একজন পিঁপড়া। পিঁপড়া হয়ে হাতির অবদান নিয়ে সমালোচনা করা, প্রশ্নতোলা উচিত নয়।
সোমবার সন্ধ্যায় রাজধানীর পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে নিউইয়র্ক প্রবাসী কবি কাজী আতীক এর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অমর লেখক আখেরী ইমাম শম্ভুগঞ্জী (রাঃ) স্মৃতি সংসদ পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, আমিও মুক্তিযোদ্ধা। আমার তুলনায় এ কে খন্দকার হয়তো একজন বড় মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার ইতিহাসবিদ হওয়াটা উচিত নয়। যখনি ইতিহাসবিদ হবার চেষ্টা করবেন তখন বিচ্যুতি হবে, বিভ্রান্তি হবে।
এসময় এ কে খন্দকারের লেখা ‘১৯৭১: ভিতরে ও বাইরে’ বইটি নিয়ে তীর্যক সমালোচনাও করেন ইনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ’র চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ, বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা সালাহউদ্দিন ও আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি জি এম এ হামিদ আল্ মুজাদ্দেদী প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী কবি কাজী আতীককে সংবর্ধনা প্রদান করা হয়। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

পিপড়া আর হাতি নিয়ে মন্তব্য উচিত নয়: ইনু

আপডেট টাইম : ০১:৫৭:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪