অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রাজধানীতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত:১ আহত:৩

ঢাকা: রাজধানীতে ঈদের ছুটিতে পরিবার নিয়ে বোনের বাসায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় পরিবারের একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর রস্তমনগর বেড়িবাঁধ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী ফারিহা আক্তার নূপুর (৪০) নামের গৃহবধূ নিহত ও তার স্বামী আবুল কাশেমসহ (৫০) দুই সন্তান মবিনুল ইসলাম (১০), উম্মে নূর (০৬) গুরুতর আহত হয়েছেন। নূপুর স্বামী ও সন্তানদের নিয়ে আশুলিয়ায় থাকতেন। তার স্বামী কাশেম তিতাস গ্যাস কোম্পানিতে ঠিকাদারের কাজ করেন বলে জানা গেছে।

নিহতের বড় বোন পারভীন সুলতানা জানান, ঈদের ছুটিতে নূপুর ও তার পরিবার ফার্মগেটের মণিপুরীপাড়া এলাকায় তাদের বাসায় আসেন। সেখান থেকে বিকেলে বেরিয়ে আশুলিয়ার উদ্দেশে রওনা হন। সিএনজিযোগে বাসায় ফেরার পথে রস্তমনগর বেড়িবাঁধ এলাকায় পিকআপের ধাক্কায় চারজনই গুরুতর আহত হন।

তিনি আরও জানান, ঘটনার পর আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আর গৃহবধূ নূপুরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রাজধানীতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত:১ আহত:৩

আপডেট টাইম : ০৬:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫