পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাপের সঙ্গে লড়ে প্রভুকে বাঁচাল কুকুর

ওয়েব ডেস্ক: নিজের প্রাণ দিয়ে প্রভুকে বাঁচাল কুকুর। প্রভুকে ছোবল মারার আগে বিষধর গোখরোর ওপর ঝাঁপিয়ে পড়ল প্রভুভক্ত জ্যাক। সাপে-কুকুরে রুদ্ধশ্বাস লড়াই। মরল সাপ। প্রভুর পায়ের কাছে লুটিয়ে পড়ল সারমেয়।

প্রভুভক্তিতে কুকুরের জুড়ি মেলা ভার। আরও একবার তা প্রমাণ হয়ে গেল। মাল নদীর ধারে বাড়ি বিমল ঘোষের। বাড়িতে রয়েছে বেশ কয়েকটি স্পিত্‍জ। প্রভুর একডাকে ছুটে আসে তারা। কিন্তু প্রভুর জন্য সত্যিই তাঁর প্রিয় পোষ্য জ্যাককে যে প্রাণ দিতে হবে, কল্পনাও করতে পারেননি বিমল। বাড়ির উঠোনে কাজ করছিলেন একমনে। হঠাত্‍ই বিষধর গোখরোর হানা। জানতেই পারেননি বিমল। কিন্তু জ্যাকের কড়া নজর এড়াতে পারেনি বিষধর। প্রভুর দিকে পা বাড়ানোর আগেই গোখরোর ওপর ঝাঁপিয়ে পড়ে জ্যাক। সাপে-কুকুরে টানাটানি। দীর্ঘ লড়াইয়ের পর লুটিয়ে পড়ে বিষধর। বিষধরের মারণ কামড় শরীরে নিয়ে জ্যাকও প্রভুর পায়ে নেতিয়ে পড়ে।

নিজের জীবন বেঁচেছে। কিন্তু তবুও মন ভাল নেই বিমলের। জ্যাকের চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাপের সঙ্গে লড়ে প্রভুকে বাঁচাল কুকুর

আপডেট টাইম : ০৬:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০১৫