পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

‘দুই হত্যাকাণ্ড এক ধরনের, উদ্দেশ্য একই’

ডেস্ক : রংপুর জেলার কাউনিয়া থানায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক জাপানি নাগরিক নিহত হবার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলছেন, এক সপ্তাহে যে দুটি আক্রমণে দু’জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন- এই হত্যাকাণ্ডগুলো একই ধরনের। এ ঘটনা একই উদ্দেশ্যে ঘটানো হয়েছে।

পুলিশ বলছে, শনিবার সকাল ১১টার দিকে রংপুরের কাউনিয়ার আলুটারি এলাকায় আনুমানিক ৫০ বছর বয়স্ক জাপানি নাগরিক হোশি কুনিও গুলিবিদ্ধ হবার পর মৃত্যুবরণ করেন। এর কয়েকদিন আগেই রাজধানী ঢাকার গুলশান এলাকায় একজন ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করা হয়।

উভয় ক্ষেত্রেই বন্দুকধারীরা অপেক্ষমান একটি মোটরবাইকে করে পালিয়ে যায় বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঘটনাগুলো একই ধরণের। উভয় ক্ষেত্রেই পিছন থেকে গুলি করা হয়েছে, অস্ত্র ছিল পিস্তল। দুটি ঘটনাতেই আক্রমণকারীরা ছিল তিনজন এবং তারা একইভাবে মোটরবাইকে করে পালিয়ে যায়।

প্রাথমিকভাবে আমরা যেটুকু বুঝতে পারছি- তাতে মনে হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং বিদেশিদের কাছে দেশের পরিস্থিতি অস্থিতিশীল বলে তুলে ধরার জন্য এগুলো করা হচ্ছে।”

“কিছু আলামত আমরা পেয়েছি এবং আসল অপরাধীদেরও আমরা শিগগীরই ধরে ফেলবো।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক এলাকাসহ শহরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে তল্লাশি অভিযান চালানো হবে।

তিনি আশা প্রকাশ করেন যে দেশে বিদেশিরা অচিরেই নির্ভয়ে কাজ করতে পারবেন। “যেখানেই বিদেশিরা আছেন সেখানে নিরাপত্তা বাহিণরি নজরদারি বাড়ানো হচ্ছে। কোনো বিদেশি নিরাপত্তার অভাব বোধ করলে আমাদের জানালে আমরা নিরাপত্তার ব্যবস্থা করবো।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

‘দুই হত্যাকাণ্ড এক ধরনের, উদ্দেশ্য একই’

আপডেট টাইম : ০১:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫