অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

দীপা হত্যার ঘটনায় মামলা: আটক-২

নাটোর: জেলার গুরুদাসপুরে দীপা হত্যার ঘটনায় ছয়জনের নামে মামলা করা হয়েছে। নিহতের বাবা দুলাল প্রামাণিক বাদী হয়ে এ মামলাটি করেছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম হোসেন জানান, পুলিশ দু’জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। প্রধান আসামি স্বপনসহ চারজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আটককৃতরা হলেন- উপজেলার বামনখোলা গ্রামের মোফেল উদ্দিনের ছেলে সোহেল (২৮) ও মশিন্দা গ্রামের রবিউল ইসলামের ছেলে সালমান শাহ (৩০)।

গত বৃহস্পতিবার নাটরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী দীপা খাতুন প্রতিদিনের মতো স্কুলে গেলেও বাড়িতে ফিরে না আসায় খোঁজা খুজি শুরু করে পরিবারের সদস্যরা। পরদিন শুক্রবার শিকারপুর কৃষি কারিগরি উচ্চ বিদ্যালয়ের পাশে কলাবাগানে দীপার স্কুল ব্যাগসহ তার গলা কাটা লাশ পাওয়া যায়।

পরিবার সূত্রে জানা গেছে, দীপার বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা বাড়িতে থাকা আলমারিতে টাকা পয়সা ও স্বর্ণালংকারের খোঁজ করে। একপর্যায়ে পরিবারের লোকজন নিশ্চিত হয় দীপা বাড়ি থেকে বের হওয়ার সময় কোরবানীর ঈদে গরু বিক্রি করার ৩ লাখ ৬২ হাজার টাকা ও বেশ কিছু গহনা নিয়ে গেছে।

নাম প্রকাশ না করার শর্তে নিহতের কয়েকজন প্রতিবেশী জানান, স্থানীয় যুবক স্বপনের সঙ্গে দীপার দীর্ঘ দিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল।

দীপার বন্ধুরা জানায়, দীপাকে স্বপন স্কুল গেট থেকে নিয়ে গেছে। তার পর দীপাকে আর দেখা যায়নি। পরে পরিবারের লোকজন স্বপনের বাড়িতে গিয়ে দীপার খোঁজ করে এবং সেখানেও দীপার কোনো খোঁজ পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

দীপা হত্যার ঘটনায় মামলা: আটক-২

আপডেট টাইম : ০১:০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫