পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

কালিহাতীর প্রতিবাদসভায় বঙ্গবীর ‘পাখির মতো মানুষ মারার পরও কারো শাস্তি হয়নি’

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘পুলিশ, বিজিবি, সেনাবাহিনী দিয়ে কালিহাতীর মানুষকে দাবিয়ে রাখা যাবে না। মায়ের ইজ্জত নষ্ট করার প্রতিবাদ কালিহাতীর মানুষ করবেই, প্রতিবাদী মানুষকে হত্যা করেও কেউ পার পাবে না।’

শনিবার বিকেলে কালিহাতী উপজেলার কস্তরীপাড়া প্রাইমারী স্কুলের মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

একাত্তরের স্মৃতিচারণ করে বঙ্গবীর বলেন, ‘এই কস্তরীপাড়াতে এক দোকানের পাশে বসে জং ধরা এলএমজি কেরোসিন তেল দিয়ে ঘষে পরিষ্কার করে পাকিস্তানীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলাম, আজকেও অবরুদ্ধ গণতন্ত্র ও ভোটাধিকার মুক্ত করার জন্য এখান থেকে যুদ্ধ শুরু করতে চাই।’ গত শুক্রবার কালিহাতী হাই স্কুলের মাঠে নারী নির্যাতন ও মানুষ হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় অন্যায়ভাবে ১৪৪ ধারা জারির সমালোচনা করে তিনি বলেন, ‘কয়টা সভায় ১৪৪ ধারা দেবে, মিটিং করতে করতে ঘামাইয়া দেবো। কালিহাতীর মানুষ ক্ষেপলে ২৮৮ ধারা দিয়াও পার পাবে না।’

শেখ হাসিনার উদ্দেশ্যে বঙ্গবীর বলেন, ‘আপনার বাবার হত্যার পর কেউ ছিলো না। এখনো সময় আছে আপনি কালিহাতী আসেন দেখেন আপনার দলের কুলাঙ্গারেরা ছেলেকে দিয়ে মায়ের ইজ্জত নষ্ট করার দুঃসাহস দেখিয়েছে, মায়ের ইজ্জত নষ্ট করার প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে আপনার পুলিশ মানুষ হত্যা করেছে। আপনি কালিহাতীতে আসুন, দেখুন, মানুষ হত্যার বিচার করুন।’

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কালিহাতী উপজেলা কৃষক শ্রমকি জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতা, আব্দুল হাই খান নিয়ন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

কালিহাতীর প্রতিবাদসভায় বঙ্গবীর ‘পাখির মতো মানুষ মারার পরও কারো শাস্তি হয়নি’

আপডেট টাইম : ০১:১৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫