অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শিশুর পায়ে গুলি: এমপি লিটনের অস্ত্র ফিরিয়ে নেওয়া হচ্ছে

গাইবান্ধা: শিশু সৌরভের দুই পায়ে গুলি করার অভিযোগে গাইবান্ধা-এক (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনঞ্জুরুল ইসলাম লিটনের ব্যবহৃত দু’টি আগ্নেয়াস্ত্র প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এমপি লিটনের নিরাপত্তার জন্য একটি পিস্তল ও একটি শটগান ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তার বিরুদ্ধে অহেতুক পিস্তল ও শটগানের গুলি ছুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির একাধিক অভিযোগ রয়েছে।

এছাড়া শুক্রবার (২ অক্টোবর) ভোরে সৌরভ নামে একটি শিশুর দুই পায়ে গুলি করার অভিযোগে তিনি অভিযুক্ত। এসব অভিযোগে এমপি লিটনের লাইসেন্সকৃত অস্ত্র দু’টি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করা হয়েছে। শিগগিরই লিটনের ব্যবহৃত দু’টি অস্ত্র প্রত্যাহারের জন্য পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে বলেও জানান এসপি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শিশুর পায়ে গুলি: এমপি লিটনের অস্ত্র ফিরিয়ে নেওয়া হচ্ছে

আপডেট টাইম : ০১:৫১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫