পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

জাপানি নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে আইএস : রয়টার্স

ঢাকা : রংপুরে জাপানি নাগরিক হোসি কুনিওকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)- রয়টার্সের এক প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশিত হয়েছে।রয়টার্স ওই প্রতিবেদনে আইএস’র টুইটের বরাত দিয়ে বলেছে, বাংলাদেশে এক সপ্তাহের মধ্যে দুইজন বিদেশী নাগরিকের খুনের ঘটনা ঘটলো এবং এ ধরণের আরও হামলার আশঙ্কা রয়েছে।এর আগে গত মঙ্গলবার ঢাকার গুলশানে ইটালির নাগরিক তেভেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়। সে হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গী পর্যবেক্ষণ ওয়েবসাইট ‘সাইট’ আইএস দায়ী বলে জানায়।

প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বরাত দিয়ে বলা হয়, ‘হোসি কুনিওর খুনের সঙ্গে তিনজন মুখোশধারী ব্যক্তি জড়িত। তারা মোটরসাইকেলে এসে পিস্তল দিয়ে গুলি করে খুন করে। দুই বিদেশী নাগরিক খুনের মোটিভ একই।’

রয়টার্সের প্রতিবেদনে আইএস’র টুইটের বরাত দিয়ে আরও বলা হয়, ‘এ ধরণের নিরাপদ সিরিজ অভিযান ক্রুসেড পরিচালনাকারী জোটভুক্ত দেশগুলোর বিরুদ্ধে করা হবে। কোনো মুসলিম দেশে তারা নিরাপদ থাকবে না বা বাস করতে পারবে না।’

রংপুর নগরীর মাহিগঞ্জ আলুটারি এলাকায় শনিবার সকাল সাড়ে ১০টায় রিকশায় করে যাওয়ার সময় মুখোশধারী অজ্ঞাতপরিচয় দুই বন্দুকধারীর গুলিতে জাপানি নাগরিক হোসি কুনিও আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

হোসি কুনিও রংপুরের আলুটারি এলাকায় একটি আলু ও ঘাসের বীজ উৎপাদন প্রকল্পের কাজ দেখাশোনা করতেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

জাপানি নাগরিককে হত্যার দায় স্বীকার করেছে আইএস : রয়টার্স

আপডেট টাইম : ০২:১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০১৫